অনলাইন ডেস্ক : পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল প্রকল্প অর্থনীতির জন্য বিষফোড়া। তিনি আরও বলেন, প্রকল্পটির সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হলেও এটিকে সমুদ্রবন্দর না বলে একটি ঘাট বলা যায়।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকারি ক্রয় আইন সংশোধনী প্রস্তাব অনুমোদনের ফলে একক কোনো ঠিকাদার চক্রের বারবার কাজ পাওয়া বন্ধ হবে। পাশাপাশি প্রকল্প মনিটরিংয়ের জন্য বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) অধিদপ্তরে রূপান্তর করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, পায়রাকে সমুদ্রবন্দর বলা হলেও মূলত একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আনতে এই বন্দর করা হচ্ছে। এটাকে সমুদ্রবন্দর তো দূরের কথা, নদীবন্দরও বলা যায় না । তিনি বলেন, এ প্রকল্পের জন্য প্রতি বছর ড্রেজিং করতে হবে। এতে প্রচুর অর্থ খরচ হবে। এটি বাদ দিয়ে প্লেনে কয়লা আনা যায়।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581