অনলাইন ডেস্ক : বাগেরহাট জেলখানায় কারান্তরীণ অবস্থায় মারা যাওয়া যুবদল নেতা কামাল হোসেন মিজানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মরহুম মিজানের বাসায় যান মুন্না। এ সময় তিনি মিজানের পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং বিএনপি ও যুবদল সবসময় তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন।
এছাড়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুম কামাল হোসেন মিজানের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত এবং দোয়া করেন মুন্না।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সহ-সাংগঠনিক (খুলনা বিভাগ) ইবাদুল হক রুবায়েত, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, হাসান নেহীম (ভারপ্রাপ্ত সভাপতি) খুলনা মহানগর যুবদলসহ জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।
অভিযোগ আছে, গত ৩ জানুয়ারি খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন মিজান মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে বাগেরহাট জেলখানায় কারান্তরীণ অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581