1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান - ধানের শীষ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে প্রধান হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সমাবেশের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যোগদানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট