অনলাইন ডেস্ক : তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। সোমবার সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেন।
কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ।
তিনদিনের কর্মসূচি ঘোষণা করে এক বিবৃতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি।’
‘ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581