নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট'২৬ বুধবার "জুলাই গন অভ্যুত্থান দিবস" উপলক্ষে অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, ঢাকা এর কনফারেন্স হলে 'ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এসোসিয়েশন (ডুনা)' আয়োজিত " ফ্যাসিস্টের পলায়ন, গনতন্ত্র পুনরুদ্ধার এবং কল্যাণমুলক রাস্ট্র গঠনের অভিযাত্রা" - শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এর চেয়ারম্যান আব্দুল খালেক।
ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এসোসিয়েশন (ডুনা) এর সভাপতি মোঃ শরীফ হোসেন এর সভাপতিত্বে এবং ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এসোসিয়েশন (ডুনা) এর সাধারন সম্পাদক ড. গাজী মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এসোসিয়েশন (ডুনা) এর উপদেষ্টা প্রফেসর ড. এস এম আলমগীর কবির, ডুনার সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন শিশির, ডুনা'র সহ-সভাপতি মোশাররফ হোসেন, মোঃ হাসান আলী রেজা দোজা, ডুনার যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, ডুনা'র কোষাধ্যক্ষ খালেদ মোশাররফ জীবন, ডুনা'র সন্মানিত সদস্য প্রফেসর শাহনাজ পারভীন (উপাধ্যক্ষ ইডেন মহিলা কলেজ) , পাঠান মোঃ আল হেলাল সোহাগ, ড. প্রফেসর সৈয়দ সামসুদ্দোহা, মাহবুবুর রহমান টুটুল, ড. প্রফেসর একে এম শাহাবুদ্দিন।
প্রধান অতিথি আবদুল খালেক তার বক্তব্যে দৃঢ়ভাবে বলেন, জনগনের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। যে কোন মুল্যে এই সরকার এর সাফল্যকে তরান্বিত করতে ঢাকা ইউনিভার্সিটি র সাবেক ছাত্র দল নেতাদের ভুমিকা রাখতে হবে। ঢাবিয়ান সাবেক ছাত্র নেতারা প্রশাসনের যে যেখানে অবস্থান করছেন তাদের দায়িত্ব প্রশাসন এর গুরুত্বপূর্ণ পজিশন গুলোকে ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট এর দোসর ও গুপ্ত থেকে মুক্ত রাখতে সচেতন থাকতে হবে।
ড. গাজী মিজান তার সঞ্চালনার সময় ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এসোসিয়েশন (ডুনা) গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ পর্যায়ে "ডুনা" ও "ন্যাশনালিস্ট রিসার্চ সেল" এর যৌথ উদ্যোগে প্রাক-নির্বাচনী জরিপ অনুযায়ী বিএনপি ২২০টি আসন ও জামায়াত ইসলামী ৫৭টি আসন পেতে পারে বলে জানানো হয়েছিলো যা নির্বাচনের ফলাফলের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিলো বিধায় প্রশংসা কুড়িয়েছিলো বলে উপিস্থিতি অংশীজনদেরকে অবহিত করেন।ফ্যাসিস্ট আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতারা যারা বিসিএস ক্যাডার তারা পদে পদে অবহেলিত, নিগৃহীত, বৈষম্যের স্বীকার হয়েছিলো বলেও উল্লেখ করেন। তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের মতো দেশে যারা ভোটে জয়লাভ করে সরকার গঠন করে তারা তাদের দলীয় লোকদের রাস্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে থাকে, যেনো সরকার পরিচালনায় ব্যার্থ না হয়। যুক্তরাষ্ট্রের এই ব্যাবস্থা বাংলাদেশের সরকার ও যেনো ফলো করে তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব শরীফ হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করেন প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট এর দোসর ও গুপ্ত দের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সময়ের দাবী। কারন তারা বিএনপি সরকারকে ব্যার্থ করতে চরমভাবে অসহযোগিতা করবে। তিনি আরও বলেন, ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্রদল নেতারা যেনো দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে ও মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে মেধা ও শ্রম দিয়ে দায়িত্বশীল দৃঢ় ভুমিকা রাখতেই হবে,এর কোন বিকল্প নেই।
এছাড়া অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে আরো উপিস্থিত ছিলেন প্রফেসর শামীম আরা অধ্যক্ষ, ইডেন মহিলা কলেজ, প্রফেসর গাজী কাউসার, যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান (প্রশাসন অধিশাখা),তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যুগ্ম-সচিব আবদুল হাই, এম আর এ এর নির্বাহী পরিচালক ইয়াকুব, মাউশি ঢাকা বিভাগের পরিচালক মোঃ ইদ্রিস আলী, জাতীয় সংসদ এর জনসংযোগ পরিচালক মোঃ সাঈদ, এন এস আই এর উপ পরিচালক মফিজ, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এর সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদ, দি ডেইলি মর্নিং অবজারভার এর প্রধান সম্পাদক একেএম বশির উদ্দিন, ব্যাবসায়ী হুমায়ুন কবির শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতাগন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581