অনলাইন ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুন) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে এ প্রার্থনা সভা হয়।
সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এবং মহাসচিব তরুন দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রার্থনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা অপর্ণা রায় দাস, রমেশ দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, আয়োজক সংগঠনের নেতা আনন্দ সাহা, মিন্টু বসু,পার্থদেব মন্ডল, সত্যেন্দনাথ দত্ত, সুভাষ দাস প্রমুখ।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581