1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
চ্যালেঞ্জিং সময়ে নেতৃত্বের জন্য ড. ইউনূসের প্রশংসা হোয়াইট হাউসের - ধানের শীষ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

চ্যালেঞ্জিং সময়ে নেতৃত্বের জন্য ড. ইউনূসের প্রশংসা হোয়াইট হাউসের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় হোয়াইট হাউসের এক রিডআউটে বলা হয়েছে, ‘সুলিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’

সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোন আলাপের পর হোয়াইট হাউস এ বিবৃতি দিয়েছে।

এতে বলা হয়, টেলিফোন আলাপে সুলিভান বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দেন।

হোয়াইট হাউস বলেছে, ‘উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’

সূত্র : বাসস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট