অনলাইন ডেস্ক : গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর দুর্বৃত্তের গুলিতে আহত মোবাশ্বির হোসাইন। ছবি: ঢাকাটাইমস
গাজীপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মোবাশ্বির হোসাইন নামের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোবাশ্বির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী।
গাজীপুরে সংগঠনের নেতাকর্মীদের ওপর শুক্রবারের হামলার প্রতিবাদে ডিসি কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি।
গুলিতে আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581