অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে চকবাজার থানা বিএনপি।
শনিবার বিকালে চকবাজার দেবীদাস ঘাটে ৩০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগ্যে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
আয়োজক ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাবিবের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাউন্সিল হুমায়ুন কবির, সহ-সভাপতি হাজী মজিবর, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা কুতুবউদ্দিন কতুব, তাইজুদ্দিন, কাউন্সিলর শামসুন নাহার ভূঁইয়াসহ কোতয়ালী থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতা।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581