অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাত ৮টা ১০ মিনিটে খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ফিরোজাতে প্রবেশ করেন মির্জা ফখরুল। ঘণ্টা খানেক সময় অতিবাহিত করে রাত ৯ টা ৩০ মিনিট চেয়ারপার্সনের বাসা থেকে তিনি বের হোন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রায় তিন মাস কারাবন্দী থেকে ১৫ ফেব্রুয়ারি বিকালে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চার মাস পর খালেদা জিয়ার সাথে দেখা করলেন বিএনপি মহাসচিব।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581