1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে নওগাঁয় গ্রামীণ নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত - ধানের শীষ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে নওগাঁয় গ্রামীণ নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

ধানের শীষ ডেস্ক : নারীর শক্তি গ্রামের সমৃদ্ধি এই স্লোগানকে ধারণ করে বিএনপি ঘোষিত সংস্কার কর্মসূচি ৩১ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ এর আলোকে নওগাঁয় গ্রামীণ নারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ জুন শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।

মহাদেবপুর উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, লেখক এবং এ্যাকটিভিস্ট মনিরা সুলতানা, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতি এবং স্থানীয় নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিরা।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি ৭৭০ জন নারী ও পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট