1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আজ আবারও আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা - ধানের শীষ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

আজ আবারও আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার আবারও আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারে ৭টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন তিনি।

রাজনৈতিক দলগুলো হলো- গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব রহমান পার্থ) ও জাতীয় মুক্তি কাউন্সিল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, সংস্কারকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। এর ধারাবাহিকতায় আগামী শনিবার ৭টি রাজনৈতিক দলের সঙ্গে আবার সংলাপ হবে। আরও দুই-একটি দলকে এই দফায় বা আগামী দফায় আমন্ত্রণ জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট