অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত কমনওয়েলথ এক্সপার্ট টিমের ১০ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেছেন।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অরেট ব্রুস গোলডিং। অপর সদস্যরা হলেন— জেফরে সলিম ওয়াহিদ, ড. স্যামুয়েল আজু’উ ফনকাম, অধ্যঅপক আত্তাহিরো মুহাম্মাদু জেগা, মার্ক হাওয়ার্ড স্টিফেনস, সব্যসাচী ব্যানার্জি, অধ্যাপক দীনেশ সামারারাত্ন, অলওইনা হেননাহ হেসুলু জকু, টেরি ডালে ইনসে লেইগ এবং পলিন নজোকি নজোরোগে।
পুলিশ সদর দফতরের এআইজি ইনামুল হক সাগর জানান, পুলিশ সদর দফতরের হল অব প্রাইডে অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমনওয়েলথ এক্সপার্ট টিমের প্রতিনিধিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশ প্রধানের কাছে জানতে চান। পুলিশ প্রধান নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581