1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রাশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প - ধানের শীষ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

রাশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাশিয়ার দূর-পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার সকালে আঘাত হানে ভূমিকম্পটি।

স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি এবং উপকূলীয় এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।
জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছে, “ভূমিকম্পে কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না উদ্ধারকারী এবং ফায়ার ফাইটার্সের অপারেশনাল দল সেটি পরীক্ষা-নিরীক্ষা করছে।”

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের পর পর সুনামির সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ শঙ্কা কেটে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সুনামির কোনো সতর্কতা জারি করেনি।
সূত্র: এএফপি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট