1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
যুবদল সভাপতি মোনায়েম মুন্না আহত - ধানের শীষ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

যুবদল সভাপতি মোনায়েম মুন্না আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে প্রটোকল দেওয়ার সময় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না হঠাৎ পা মচকে পড়ে গিয়ে আহত হয়েছেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১৮ জুন) সন্ধ্যায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া পথে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই নেতাকর্মীরা মোনায়েম মুন্নাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা হাসপাতালে উপস্থিত আছেন।

আবদুল মোনায়েম মুন্না দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট