1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বাসায় ফিরলেও সুস্থ নন খালেদা জিয়া: মির্জা ফখরুল - ধানের শীষ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বাসায় ফিরলেও সুস্থ নন খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাসায় ফিরলেও খালেদা জিয়া খুব একটা সুস্থ নন।

উন্নত চিকিৎসায় কবে বিদেশে নেওয়া হবে এরকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং…এটা মনে করছেন না। সে জন্য বিদেশে যেতে উনার বিলম্বটা হচ্ছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

এভারকেয়ার হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বাসায়। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট