1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নিউইয়র্কে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা - ধানের শীষ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

নিউইয়র্কে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের এই বৈঠক শুরু হয়।

জানা গেছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য-মিথ্যার মিশ্রণে নানা তর্ক-বিতর্ক চলছে। এ নিয়ে ঢাকা-দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।

এমন পরিস্থিতিতে এই সংশ্লিষ্ট সবগুলো বিষয়েই আলোচনা হবে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।এর আগে, ঢাকায় গত শনিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপড়েন চলছে। এটা কিন্তু স্বীকার করতে হবে। সমস্যা সমাধান করতে হলে অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপড়েন যেন পেছনে ফেলতে পারি এবং একটি কাজের সম্পর্ক তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট