1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আওয়ামী লীগের নিবন্ধনও বাতিলের দাবি, কফিনমিছিল - ধানের শীষ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

আওয়ামী লীগের নিবন্ধনও বাতিলের দাবি, কফিনমিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ক্রমে জোরালো হচ্ছে। দলটি নিষিদ্ধে বর্তমানে জোরালো দাবি তুলছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সুর গণঅধিকার পরিষদ ও হেফাজতে ইসলামের মুখেও। কেউ কেউ নিবন্ধন বাতিলের দাবিও করছেন। দলটি নিষিদ্ধের দাবিতে শুক্রবার ঢাকাসহ সারা দেশ পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমরা যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এ নির্বাচনের আগেই সচেষ্ট না হই, তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। নিষিদ্ধ না করলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে।’

ঢাবিতে কফিনমিছিলে ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’ স্লোগান : শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় যাত্রাবাড়ীতে গুলিতে নিহত মো. হাসানের (১৯) লাশ নিয়ে কফিন মিছিল বের হয়। দীর্ঘ সাত মাস পর তার লাশ শনাক্ত করা হয়েছে। ছাত্র-জনতার মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় তারা- ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’; ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেন, ‘এখনো বিপ্লবীদের রক্ত ঝরছে, অনেকে শহীদ হচ্ছেন। আমরা চাই, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকারকে আহ্বান জানাচ্ছি। কেউ যদি অন্য কিছুর দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তবে প্রয়োজনে আরও ২ হাজার জীবন দেব। তবুও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার লড়াই চালিয়ে যাব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট